Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারে আবার হামলা হলে ইরানের বিশাল গ্যাসক্ষেত্র ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

admin

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬ | ১২:২৯ অপরাহ্ণ | আপডেট: ১৯ মার্চ ২০২৬ | ১২:২৯ অপরাহ্ণ

ফলো করুন-
কাতারে আবার হামলা হলে ইরানের বিশাল গ্যাসক্ষেত্র ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual6 Ad Code

কাতারে আবারও হামলা চালানো হলে ইরানের প্রধান গ্যাসক্ষেত্র দক্ষিণ পার্স ভয়াবহভাবে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এই কড়া হুঁশিয়ারি দেন।ট্রাম্প তার পোস্টে দাবি করেন, ইরানের দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েলের চালানো হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র ‘কিছুই জানত না’। তিনি বলেন, ইসরায়েল ‘রাগের বশে’ ওই হামলা চালিয়েছে এবং এতে পুরো স্থাপনার তুলনায় একটি ‘সামান্য অংশ’ ক্ষতিগ্রস্ত হয়েছে।মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান প্রকৃত সত্য না জেনেই কাতারের রাস লাফান এলএনজি গ্যাস স্থাপনায় যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তা ছিল ‘অন্যায্য এবং অযৌক্তিক’। ট্রাম্প দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রটিকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মূল্যবান’ হিসেবে বর্ণনা করে বলেন, ইসরায়েল সেখানে আর হামলা চালাবে না।

Manual6 Ad Code

তবে ইরানকে সরাসরি সতর্ক করে ট্রাম্প লেখেন, যদি তেহরান পুনরায় কাতারে হামলা চালায়, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওই গ্যাস ক্ষেত্রটিকে এমন শক্তি দিয়ে ‘গুঁড়িয়ে দেবে’, যা ইরান আগে কখনও দেখেনি বা কল্পনাও করেনি।

তিনি আরও যোগ করেন, ‘আমি এই পর্যায়ের ধ্বংসযজ্ঞের অনুমতি দিতে চাই না কারণ এর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব রয়েছে। কিন্তু কাতারের এলএনজি স্থাপনায় যদি আবারও আক্রমণ করা হয়, তবে আমি এটি করতে এক মুহূর্তও দ্বিধা করব না।’

এর আগে কাতারএনার্জি জানিয়েছিল, দেশটির রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ব্যাপক অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতি হয়েছে।

Manual7 Ad Code

হামলার কয়েক ঘণ্টা আগেই ওই স্থাপনা খালি করা হয়েছিল। কারণ ইরান আগেই ঘোষণা দিয়েছিল, তাদের গ্যাসক্ষেত্র লক্ষ্য করে চালানো হামলার জবাবে উপসাগরীয় কো-অপরেশন  কাউন্সিল (জিসিসি) অঞ্চলের এই স্থাপনাসহ আরও চারটি স্থাপনায় হামলা চালানো হবে।

Manual4 Ad Code

শেয়ার করুন