Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় জ্বলছে ইসরায়েলের তেল শোধনাগার

admin

প্রকাশ: ২০ মার্চ ২০২৬ | ১২:২১ পূর্বাহ্ণ | আপডেট: ২০ মার্চ ২০২৬ | ১২:২১ পূর্বাহ্ণ

ফলো করুন-
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় জ্বলছে ইসরায়েলের তেল শোধনাগার

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী হাইফায় একটি তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এই আগুনের সূত্রপাত হয়। তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।স্থানীয় সময় বুধবার সকালে উত্তর ও মধ্য ইসরায়েল এবং জেরুজালেম এলাকায় বিমান হামলার সতর্ক সংকেত (সাইরেন) বেজে ওঠে। এর কিছুক্ষণ পরই হাইফার তেল শোধনাগারে আগুন লাগার খবর পাওয়া যায়। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

Manual6 Ad Code

হাইফার তেল শোধনাগারটি এর আগেও ইরান-ইসরায়েল সংঘাতের সময় হামলার লক্ষ্যবস্তু হয়েছিল। গত বছর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১২ দিনের সংঘাত চলাকালে এ স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

Manual1 Ad Code

এর আগে ইসরায়েল ইরানের দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বিমান হামলা চালায়। এটি বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্রগুলোর একটি, যার একটি অংশ কাতারের নিয়ন্ত্রণে রয়েছে।ইসরায়েলের ওই হামলার জবাবে ইরান সৌদি আরব, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালায় বলে জানা গেছে। এরই ধারাবাহিকতায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের রাস লাফান এলএনজি কমপ্লেক্সের কিছু অংশে আগুন ধরে যায়। এটি বিশ্বের অন্যতম বৃহৎ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেন্দ্র হিসেবে পরিচিত।

Manual7 Ad Code

শেয়ার করুন