Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আল-আকসায় ঈদের নামাজ পড়তে আসা মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলা

admin

প্রকাশ: ২০ মার্চ ২০২৬ | ০৬:৫৭ অপরাহ্ণ | আপডেট: ২০ মার্চ ২০২৬ | ০৬:৫৭ অপরাহ্ণ

ফলো করুন-
আল-আকসায় ঈদের নামাজ পড়তে আসা মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলা

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual2 Ad Code

মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদের প্রাঙ্গণের কাছে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে মুসল্লিদের ওপর টিয়ারশেল ছুড়েছে ও হামলা চালিয়েছে তারা।

ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলি কর্তৃপক্ষ পবিত্র আল-আকসা মসজিদ বন্ধ করে রেখেছে। এরই মধ্যে আজ শুক্রবার এ হামলার ঘটনা ঘটল।

Manual6 Ad Code

শুক্রবার সকালে শত শত মুসল্লি ওল্ড সিটির প্রবেশপথে ইসরায়েলি সেনার বাধার মুখে পড়েন। পরে সড়কেই নামাজ আদায় করেন তারা। আল-আকসা চত্বরে প্রবেশ করতে না পেরে তারা স্থাপনাটির যতটা সম্ভব কাছাকাছি দাঁড়িয়ে নামাজ পড়েন।

Manual6 Ad Code

জেরুজালেমের বাসিন্দা হাজেন বুলবুল (৪৮) বলেন, জেরুজালেমের মুসলিমদের জন্য এটি সবচেয়ে দুঃখের দিন। শৈশব থেকে আল-আকসায় ঈদের নামাজ পড়ছি। এটি বন্ধ করে তারা উদাহরণ তৈরি করল। হয়তো এটিই শেষ নয়।আল-আকসা বন্ধের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে আরব লীগ, ওআইসি এবং আফ্রিকান ইউনিয়ন। এক যৌথ বিবৃতিতে তারা একে ‘আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন’ এবং ‘মুসলিমদের অনুভূতির ওপর আঘাত’ বলে অভিহিত করেছে। বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, উস্কানিমূলক এমন কর্মকাণ্ডের ফলে উদ্ভূত যেকোনো পরিস্থিতির দায় ইসরায়েলকেই বহন করতে হবে। সূত্র: আল–জাজিরা

শেয়ার করুন