Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সিলেটে গৃহবধূ খুন

admin

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ০৩:০৪ অপরাহ্ণ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ০৩:০৪ অপরাহ্ণ

ফলো করুন-
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সিলেটে গৃহবধূ খুন

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সিলেট মহানগরের ছড়ারপার এলাকায় ছুরিকাঘাতে এক গৃহবধূকে খুন করেছেন মাদকাসক্ত এক যুবক। রবিবার দিবাগত (২৫ সেপ্টেম্বর) রাত ২টার দিকে ছড়ারপার এলাকার জাহাঙ্গির মিয়ার কলোনিতে এ ঘটনা ঘটে। এসময় ওই গৃহবধূর স্বামীকেও ছুরিকাঘাত করেন অভিযুক্ত যুবক।

Manual7 Ad Code

খুন হওয়া গৃহবধূর নাম জেসমিন বেগম (২২)। তিনি কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার কাহেতেরটেকী গ্রামের আরিফ মিয়ার স্ত্রী। তাদের পরিবার ছড়ারপার এলাকার জাহাঙ্গির মিয়ার কলোনিতে কলোনিতে ভাড়া থাকে।

অভিযুক্ত যুবক মো. শাহারুখ আহম্মেদ তারুল (২৪) সুনামগঞ্জ জেলার দিরাই থানার কলাহাটি গ্রামের মো. রাজা মিয়ার ছেলে। তিনি জেসমিনের স্বামী আরিফের খালাতো ভাই। ঘটনার পর কোতোয়ালি থানাপুলিশ অভিযান চালিয়ে তারুলকে আটক করেছে।

Manual2 Ad Code

খুনের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ (পিপিএম)।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, তারুল মিয়া মদকাসক্ত। তিনি আগে রিকশা চালাতেন। বর্তমানে কিছু করেন না। জাহাঙ্গির মিয়ার কলোনিতে একটি ঘরে ভাড়া থাকেন। জেসমিনকে উত্যক্ত করতেন তিনি। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রবিবার দিবাগত রাত ২টার দিকে জেসমিনকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই জেসমিনের মৃত্যু হয়। ঘটনার সময় জেসমিনের স্বামী বাধা দিতে গেলে তাকেও ছুরিকাঘাত করেন তারুল। আহত আরিফ বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

Manual3 Ad Code

শেয়ার করুন