Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রকে যুক্তরাজ্যের ঘাঁটি দিলে কঠোর পদক্ষেপ নেবে ইরান

admin

প্রকাশ: ২০ মার্চ ২০২৬ | ১১:১৪ অপরাহ্ণ | আপডেট: ২০ মার্চ ২০২৬ | ১১:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
যুক্তরাষ্ট্রকে যুক্তরাজ্যের ঘাঁটি দিলে কঠোর পদক্ষেপ নেবে ইরান

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual5 Ad Code

ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাজ্য যদি যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ দেয়, তবে তেহরান এটিকে সরাসরি ‘আগ্রাসনে অংশগ্রহণ’ হিসেবে বিবেচনা করবে।শুক্রবার (২০ মার্চ) সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক ফোনালাপে লন্ডনের অবস্থানকে ‘নেতিবাচক ও পক্ষপাতদুষ্ট’ বলে সমালোচনা করেন এবং সতর্ক করেন, যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের সুযোগ দেওয়া হলে তা ইরানের বিরুদ্ধে শত্রুতামূলক পদক্ষেপ হিসেবে গণ্য হবে।

Manual4 Ad Code

এর জবাবে ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র জানান, যুক্তরাজ্য কেবলমাত্র ‘নির্দিষ্ট, প্রতিরক্ষামূলক ও সীমিত উদ্দেশ্যে’ যুক্তরাষ্ট্রকে সহায়তা দিয়েছে, যা মধ্যপ্রাচ্যে ইরানের হামলার প্রেক্ষাপটে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘আমাদের অবস্থান শুরু থেকেই স্পষ্ট—আমরা প্রথম হামলায় অংশ নিইনি এবং বৃহত্তর যুদ্ধেও জড়াচ্ছি না।’

Manual6 Ad Code

প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধের শুরুতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শুরুতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন, কারণ তিনি ওই ধরনের হামলাকে অবৈধ বলে মনে করেছিলেন। তবে পরবর্তীতে, মধ্যপ্রাচ্যে ব্রিটিশ সামরিক সম্পদ ইরানের পাল্টা হামলার লক্ষ্যবস্তু হলে তিনি প্রতিরক্ষামূলক পদক্ষেপে যুক্ত হন।

শেয়ার করুন