Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেছে: ডোনাল্ড ট্রাম্প

admin

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬ | ০৮:৫৪ অপরাহ্ণ | আপডেট: ০১ এপ্রিল ২০২৬ | ০৮:৫৪ অপরাহ্ণ

ফলো করুন-
ইরান যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেছে: ডোনাল্ড ট্রাম্প

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual2 Ad Code

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের নতুন সরকারের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছেন।নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। তবে ওই ইরানি শীর্ষ কর্মকর্তার নাম উল্লেখ করেননি ট্রাম্প। তিনি তাকে পূর্বসূরিদের তুলনায় “অনেক কম উগ্রপন্থী এবং অনেক বেশি বুদ্ধিমান” বলেও মন্তব্য করেন।

ট্রাম্প আরও বলেন, হরমুজ প্রণালি নিরাপদ ও অবাধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির বিষয়টি বিবেচনা করবে না। তার ভাষায়, “হরমুজ প্রণালি যখন উন্মুক্ত, অবাধ ও বিপদমুক্ত হবে, তখন আমরা এটি বিবেচনা করব। তার আগ পর্যন্ত আমরা ইরানকে ধ্বংস করে দিচ্ছি, অথবা তারা যেমন বলে—পাথর যুগে পাঠিয়ে দিচ্ছি।”

Manual7 Ad Code

উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমুদ্রপথ, যা নিয়ে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইরানে মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

Manual6 Ad Code

শেয়ার করুন