Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমানীনগরে ভাতার টাকা আত্নসাতের অভি যোগ

admin

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬ | ১২:৪২ পূর্বাহ্ণ | আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ | ১২:৪২ পূর্বাহ্ণ

ফলো করুন-
ওসমানীনগরে ভাতার টাকা আত্নসাতের অভি যোগ

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual1 Ad Code

সদস্য সমাপ্ত ত্রেয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোটে সিলেটের ওসমানীনগর উপজেলায় গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার ভিডিপির) ভাতা বণ্টন নিয়ে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগীরা (২ এপ্রিল) বৃহস্পতিবার ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের অধীনে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৫০জন সদস্যরা ত্রেয়োদশ জাতীয় নির্বাচনের দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনের বিপরীতে সরকার নির্ধারিত ভাতা বাবদ প্রত্যেক সদস্যের জন্য ৮ হাজার ২শ ৫০টাকা বরাদ্দ থাকলেও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন লিডার দেলোয়ার হোসেন সদস্যদের পূর্ণ অর্থ প্রদান না করে জনপ্রতি মাত্র ১,৫০০/২০০০ টাকা প্রদান করেন। এসব অনিয়মের বিরুদ্ধে দ্বায়িত্ব পালনকারী ৫সদস্যের স্বাক্ষরিত অভিযোগে উল্যেখ করা হয় অভিযোগকারী সাইফুল ইসলাম ২ হাজারসহ বাকি ৪ জনকে ১৫শ টাকা হারে প্রদান করা হয়েছে।  ভাতা প্রদানের জন্য স্থানীয় বিভিন্ন প্রবাসীদের স্ত্রী ও একাধিক ব্যবসায়ীর বিকাশ নম্বর ব্যবহার করে অর্থ লেনদেন করা হয়েছে।

বিষয়টি জানাজানি হলে সংশ্লিষ্ট এক ব্যবসায়ী বর্তমানে কিছু টাকা আটকে রেখেছেন। ভাতা বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা না থাকায় প্রকৃত প্রাপ্য টাকা থেকে বঞ্চিত হয়েছেন দ্বায়িত্ব পালনকারীরা। ভুক্তভোগীরা আরও জানান, বিষয়টি প্রথমে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। বরং অভিযুক্ত ব্যক্তির সাথে যোগাযোগ করলে তিনি বিভিন্ন ধরনের হামলা মামলা ও হুমকি-ধামকি দিয়েছেন বলেও অভিযোগে উল্যেখ করা হয়। এ প্রেক্ষিতে অভিযোগকারীরা সুষ্ঠ তদন্তের মাধ্যমে তাদের ন্যায্য প্রাপ্য ভাতা আদায় এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেছেন।

Manual2 Ad Code

এই বিষয়ে অভিযুক্ত দেলোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগের কপিটি আমাকে পাঠান। কারা অভিযোগ করেছে আমি একটু দেখতে চাই। আমাদের এলাকায় একটি পারিবারিক সমস্যা আছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি সরাসরি প্রতিবেদকের সাথে দেখা করতে চান। প্রতিবেদক অপরাগতা প্রকাশ করলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন রেখে দেন।

Manual5 Ad Code

Manual7 Ad Code

উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, যারা দ্বায়িত্ব পালন করেছেন সকলের ভাতার টাকা পরিশোধ করা হয়েছে। তারা যে বিকাশ নাম্বার দিয়েছেন সেই নাম্বারেই ভাতার অর্থ দেয়া হয়েছে। অভিযোগের বিষয়টি আমি জানতে পেরেছি। এ বিষয়ে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা বলেন, অভিযোগটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন