Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক খাদে পরে নিহত ৭

admin

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬ | ১১:২৯ পূর্বাহ্ণ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ | ১১:২৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক খাদে পরে নিহত ৭

Manual6 Ad Code

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা:
কুমিল্লার দাউদকান্দি উপজেলাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন, যাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।

Manual5 Ad Code

সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার হাসানপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, দিনাজপুর থেকে নোয়াখালীগামী চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। ট্রাকটিতে থাকা সবাই ছিলেন ধান কাটার শ্রমিক।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই সাতজন নিহত হন। তারা হলেন—আবজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০), আবু সালেক (৪২), সুমন মিয়া (২১), বিষু মিয়া (৩৪), আবু হোসেন (২৯) ও আবদুর রশিদ (৫৮)। নিহতদের সবার বাড়ি দিনাজপুর জেলায়।

Manual4 Ad Code

আহত পাঁচজন হলেন—আমির আলী, তরিকুল ইসলাম, জালাল হোসেন, মো. আমিনুল ইসলাম ও জাহাঙ্গীর আলম। প্রথমে তাদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়।

Manual4 Ad Code

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

Manual5 Ad Code

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নয়ন দে জানান, আহতদের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

শেয়ার করুন