Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ৩২ ঘন্টায় পুলিশের কব্জায় ১০০ জন

admin

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬ | ১১:৫৬ পূর্বাহ্ণ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ | ১১:৫৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটে ৩২ ঘন্টায় পুলিশের কব্জায় ১০০ জন

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual4 Ad Code

সিলেট মহানগরীর বিভিন্ন এলাকা থেকে জুয়াড়ী, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগ ১০০ জনকে আটক বা গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিাবার (১৬ এপ্রিল) নিজেদের ফেসবুক পেইজে এসব তথ্য জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায় বুধবার রাত ১২টা থেকে (মঙ্গলবার দিবাগত) বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন থানাপুলিশ ও গোয়েন্দা বিভাগ এই ১০০ জনকে আটক বা গ্রেপ্তার করে।

Manual6 Ad Code

তাদের মধ্যে নিয়মিত মামলায় ১১, ওয়ারেন্টভুক্ত আসামি ৫, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১২, জুয়া নিয়ন্ত্রণ আইনে ২, ছিনতাইকারী ১, সন্দেহভাজন ৪০, মেট্টোপলিটন অধ্যাদেশে ২৯ জনকে আটক ও গ্রেপ্তার করা হয়।

Manual3 Ad Code

তাদের সবাইকে আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুর আলম।

শেয়ার করুন