Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শকদের স্বাধীনতা পদক উৎসর্গ করলেন হানিফ সংকেত

admin

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬ | ০৬:৪৩ অপরাহ্ণ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ | ০৬:৪৩ অপরাহ্ণ

ফলো করুন-
দর্শকদের স্বাধীনতা পদক উৎসর্গ করলেন হানিফ সংকেত

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পেয়েছেন কথার জাদুকরখ্যাত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত (এ কে এম হানিফ)। সংস্কৃতিতে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এই মর্যাদাপূর্ণ পদক পেয়েছেন তিনি।

Manual3 Ad Code

ফেসবুক পোষ্টে হানিফ সংকেত লিখেছেন, ‘এই অর্জনটা আমার একার নয়; যাদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতায় সাংস্কৃতিক অঙ্গনে আমার এই দীর্ঘ যাত্রা সম্ভব হয়েছে, এই অর্জন তাদের সবার। আর তাই আমি পুরস্কারটি আমার প্রিয় দর্শকদের উদ্দেশে উৎসর্গ করছি।’

Manual5 Ad Code

পুরস্কার গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একটি ছবি শেয়ার করে নিজের অনুভূতি প্রকাশ করেন হানিফ সংকেত। এর আগে, গতকাল দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের এই পদক প্রদান করা হয়।

Manual7 Ad Code

শেয়ার করুন