Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের ‘মিথ্যা দাবি’ নিয়ে ইরানের ক্ষোভ

admin

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬ | ১১:২৪ অপরাহ্ণ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ | ১১:২৪ অপরাহ্ণ

ফলো করুন-
ট্রাম্পের ‘মিথ্যা দাবি’ নিয়ে ইরানের ক্ষোভ

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual1 Ad Code

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে ‘মিথ্যা’ আখ্যা দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি নৌ অবরোধ চালিয়ে যায়, তবে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিতে পারে। ট্রাম্পের পক্ষ থেকে নৌ অবরোধ জোরদার রাখার ঘোষণা দেওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, ইরানের অনুমোদিত নিয়ম অনুযায়ীই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করবে। তিনি হুঁশিয়ারি দেন, অবরোধ অব্যাহত থাকলে এই গুরুত্বপূর্ণ নৌপথ আর উন্মুক্ত থাকবে না।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছিলেন, চলমান যুদ্ধবিরতির সময়কালে নির্ধারিত পথে সব বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি সম্পূর্ণ খোলা থাকবে। তবে গালিবাফের বক্তব্যে পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে।

Manual2 Ad Code

অন্যদিকে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান ‘লেনদেন’ শেষ না হওয়া পর্যন্ত নৌ অবরোধ বহাল থাকবে। তিনি দাবি করেন, আলোচনায় ইতোমধ্যে অগ্রগতি হয়েছে এবং পুরো প্রক্রিয়া দ্রুত শেষ হতে পারে। একই সঙ্গে তিনি সতর্ক করেন, সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র পুনরায় সামরিক পদক্ষেপ নিতে পারে।

Manual1 Ad Code

শেয়ার করুন