Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন দেশ থেকে এলো ৩৪ প্রবাসীর মরদেহ

admin

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬ | ১১:৫৭ পূর্বাহ্ণ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ | ১১:৫৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
তিন দেশ থেকে এলো ৩৪ প্রবাসীর মরদেহ

Manual5 Ad Code

নিউজ ডেস্ক:
কুয়েত, মালয়েশিয়া ও লিবিয়ায় স্বাভাবিক মৃত্যু হওয়া ৩৪ বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে ফিরেছে। শনিবার পৃথক তিনটি ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।বাংলাদেশ সংবাদ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মরদেহগুলো দীর্ঘদিন সংশ্লিষ্ট দেশগুলোতে আটকে ছিল।

Manual4 Ad Code

দেশে পৌঁছানো মরদেহের মধ্যে কুয়েত থেকে ৩০ জন, মালয়েশিয়া থেকে ২ জন এবং লিবিয়া থেকে ২ জন প্রবাসী আছেন।

মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে দাফন ও পরিবহন ব্যয় বাবদ ৩৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

এ ছাড়া মৃত প্রবাসীদের পরিবার অন্য কোনো আর্থিক সুবিধা বা বিমার অর্থ পাওয়ার যোগ্য হলে তা দ্রুততম সময়ে পরিশোধ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Manual3 Ad Code

মরদেহ হস্তান্তরের সময় বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

শেয়ার করুন