Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্ধর্ষ অভিযানে ভারতগামী জাহাজ জব্দ করল ইরান, আইআরজিসির ভিডিও প্রকাশ

admin

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬ | ১০:৪৭ অপরাহ্ণ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ | ১০:৪৭ অপরাহ্ণ

ফলো করুন-
দুর্ধর্ষ অভিযানে ভারতগামী জাহাজ জব্দ করল ইরান, আইআরজিসির ভিডিও প্রকাশ

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালিতে ভারতগামী দুটি জাহাজ জব্দের ভিডিও প্রকাশ করেছে। জব্দ হওয়া জাহাজ দুটি হলো ‘ইপামিনোন্ডাস’ ও ‘এমএসসি ফ্রান্সেসকা’।প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ইরানি পতাকাবাহী স্পিডবোট দ্রুতগতিতে জাহাজগুলোর দিকে এগিয়ে যাচ্ছে। পরে মুখোশধারী ও অস্ত্রধারী নৌসেনারা জাহাজে উঠে নিয়ন্ত্রণ নেয়।

Manual3 Ad Code

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল-সংশ্লিষ্ট গণমাধ্যম ‘নূর নিউজ’ জানায়, সতর্কবার্তা উপেক্ষা করায় ‘ইপামিনোন্ডাস’ জাহাজটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। একই সময়ে ‘ইউফোরিয়া’ নামের আরেকটি জাহাজও লক্ষ্যবস্তুতে পরিণত হলে সেটি থেমে যায়। এছাড়া ‘এমএসসি ফ্রান্সেসকা’কেও নিশানা করা হয়।

Manual2 Ad Code

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার সকালে হরমুজ প্রণালিতে নিয়ম লঙ্ঘনের অভিযোগে জাহাজ দুটি শনাক্ত করে থামানো হয়। সংস্থাটি দাবি করেছে, ‘এমএসসি ফ্রান্সেসকা’ ইসরায়েল-সংশ্লিষ্ট মালিকানাধীন এবং ‘ইপামিনোন্ডাস’ নেভিগেশন ব্যবস্থায় কারসাজির মাধ্যমে সামুদ্রিক নিরাপত্তা ঝুঁকিতে ফেলছিল।

Manual8 Ad Code

শেয়ার করুন