Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন

admin

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬ | ১২:০২ পূর্বাহ্ণ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ | ১২:০২ পূর্বাহ্ণ

ফলো করুন-
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাতটি প্রতিষ্ঠানকে নিজেদের রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করেছে চীন। শুক্রবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এই ঘোষণা দেয়। এর ফলে এসব প্রতিষ্ঠানের কাছে ‘দ্বৈত ব্যবহার’ পণ্য রপ্তানি নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়েছে।চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এফএন হেরস্টাল, ফাব্রিক ন্যাশনালি ডি হেরস্টাল, অমনিপোল এ.এস, হেনসোল্ড এজি, এক্সক্যালিবার আর্মি স্পল.এস.আর.ও, স্পেসকনো আইএনসি, ওদস্তেপনি জাভোদ এস.আর.ও, ভিজেডএলইউ অ্যারোস্পেস এ.এস এবং এফএন ব্রাউনিং।

Manual6 Ad Code

চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে কোনো বিদেশি সংস্থা বা ব্যক্তি এসব প্রতিষ্ঠানে দ্বৈত ব্যবহারের পণ্য সরবরাহ বা স্থানান্তর করতে পারবে না। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের সঙ্গে চলমান সংশ্লিষ্ট কার্যক্রমও বন্ধ করতে হবে।

Manual3 Ad Code

‘দ্বৈত ব্যবহার’ পণ্য বলতে এমন প্রযুক্তি, পণ্য বা সেবাকে বোঝানো হয় যা বেসামরিক ও সামরিক—দুই ক্ষেত্রেই ব্যবহারযোগ্য হতে পারে, বিশেষ করে গণবিধ্বংসী অস্ত্র তৈরির ক্ষেত্রেও যার প্রয়োগ থাকতে পারে।

Manual3 Ad Code

মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, চীনের আইন ও বিধি মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিষয়টি ইউরোপীয় পক্ষকে আগেই জানানো হয়েছিল। তার দাবি, এই পদক্ষেপ কেবল নির্দিষ্ট কিছু সামরিক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপর প্রযোজ্য, যারা তাইওয়ানের সঙ্গে অস্ত্র বাণিজ্য বা সহযোগিতায় জড়িত ছিল।

তিনি আরও জানান, এই সিদ্ধান্ত চীন-ইইউ স্বাভাবিক বাণিজ্য সম্পর্ককে প্রভাবিত করবে না এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল ইউরোপীয় প্রতিষ্ঠানগুলোর উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

Manual2 Ad Code

শেয়ার করুন