Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন প্রতিনিধিরা পৌঁছানোর আগেই পাকিস্তান ত্যাগ করল ইরানের পররাষ্ট্রমন্ত্রী

admin

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬ | ১১:৪৬ অপরাহ্ণ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ | ১১:৪৬ অপরাহ্ণ

ফলো করুন-
মার্কিন প্রতিনিধিরা পৌঁছানোর আগেই পাকিস্তান ত্যাগ করল ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল পাকিস্তানে পৌঁছানোর আগেই ইসলামাবাদ সফর শেষ করে দেশ ত্যাগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। শনিবার (২৫ এপ্রিল) দিনভর উচ্চপর্যায়ের বৈঠক শেষে তিনি ইরানের উদ্দেশে রওনা হন।সফরকালে তিনি শাহবাজ শরিফ, সেনাপ্রধান ও ফিল্ড মার্শাল অসীম মুনিরসহ পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় শেহবাজ শরিফ আলোচনাকে উষ্ণ ও ফলপ্রসূ বলে উল্লেখ করেন।

Manual3 Ad Code

তিনি জানান, বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার বলেন, দুই নেতার বৈঠক প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয় এবং এতে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য সংলাপ ও কূটনীতির গুরুত্বের ওপর জোর দেওয়া হয়।

Manual1 Ad Code

এর আগে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ইসলামাবাদে একটি মোটর শোভাযাত্রার ছবি প্রকাশ করে জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাজধানী ত্যাগ করছেন বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন