Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরের ওপর গাছ পড়ে মা ও ২ মেয়ে নিহত

admin

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬ | ১১:৫৭ পূর্বাহ্ণ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ | ১১:৫৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
ঘরের ওপর গাছ পড়ে মা ও ২ মেয়ে নিহত

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
জামালপুরের মেলান্দহে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে মা ও দুই মেয়ে নিহত হয়েছেন। রোববার (২৭ এপ্রিল) ভোরে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— দাগী এলাকার মৃত গনি মণ্ডলের স্ত্রী খুকি বেগম (৬৫) এবং তার দুই মেয়ে ফরিদা আক্তার (৪০) ও ফতে আক্তার (৩৭)।

Manual6 Ad Code

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাতে তিনজনই ঘরের একই বিছানায় ঘুমিয়ে ছিলেন। ভোরে কালবৈশাখী ঝড় শুরু হলে ঘরের পাশের একটি বড় মেহগনি গাছ উপড়ে গিয়ে টিনের চালের ওপর ভেঙে পড়ে। এতে ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা তিনজনই গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

Manual8 Ad Code

সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে গাছের নিচ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

Manual3 Ad Code

শেয়ার করুন