Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা

admin

প্রকাশ: ০৩ মে ২০২৬ | ১২:২৭ অপরাহ্ণ | আপডেট: ০৩ মে ২০২৬ | ১২:২৭ অপরাহ্ণ

ফলো করুন-
সুনামগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা

Manual2 Ad Code

নিউজ ডেস্ক :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ক্ষেতের ধান গরু দিয়ে খাওয়ানোকে কেন্দ্র করে তর্কের জেরে জহুর উদ্দিন (৬০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১ মে) সকাল ১০টার দিকে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের পশ্চিম সুঁড়িগাঁও গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদবিশ্লেষণ সেবা

Manual6 Ad Code

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পশ্চিম সুঁড়িগাঁও গ্রামের কৃষক জহুর উদ্দিনের ধানক্ষেতে একই উপজেলার দেলোয়ারনগর গ্রামের বেলাল উদ্দিনের (৩২) গরু গিয়ে ধান খায়। জহুর উদ্দিন বিষয়টি নিয়ে বেলালের কাছে জানতে চাইলে দুজনের মধ্যে প্রচণ্ড বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বেলাল উত্তেজিত হয়ে বাড়িতে চলে যান। পরে জহুর উদ্দিন যখন নিজের বাড়ি ফিরছিলেন, পথে বেলালের বাড়ির সামনে পৌঁছামাত্র বেলাল ও তার সহযোগীরা রামদা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

Manual6 Ad Code

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা জহুর উদ্দিনকে উদ্ধার করে দ্রুত দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জহুর উদ্দিনের বোন হোসনে আরা কান্নায় ভেঙে পড়ে বলেন, আমার ভাই খুবই সহজ-সরল মানুষ ছিল। তুচ্ছ ঘটনায় তাকে এভাবে জীবন দিতে হলো। আমরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই।

Manual1 Ad Code

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন