Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজের ১১ দিন পর গৃহবধূর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

admin

প্রকাশ: ০৭ মে ২০২৬ | ১১:৫৩ পূর্বাহ্ণ | আপডেট: ০৭ মে ২০২৬ | ১১:৫৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
নিখোঁজের ১১ দিন পর গৃহবধূর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের ১১ দিন পর আমেনা খাতুন (৪০) এক গৃহবধূর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর দিঘিবাড়ি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আমেনা খাতুন বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর গ্রামের আবুল কাশেমের স্ত্রী।

Manual6 Ad Code

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১০ বছরের মধ্যে আমেনা খাতুনের দুটি ছেলে অসুস্থ হয়ে মারা যায়। সন্তানদের হারানোর শোকে তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। মানসিক ভারসাম্যহীনতার কারণে এর আগেও তিনি পরিবারের কাউকে কিছু না বলে একাধিকবার বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন।

সর্বশেষ গত ২৫ এপ্রিল আমেনা নিখোঁজ হয়। ১১ দিন পর বুধবার বিকেলে স্থানীয় বাসিন্দারা বংশীনগর দিঘিবাড়ি জঙ্গলের একটি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আমেনার বলে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

Manual5 Ad Code

মির্জাপুরের বাঁশতৈল পুলিশ ফাঁড়ির এসআই সিদ্দিক হোসেন বলেন, আমেনা খাতুন মানসিক বিপর্যস্ত। এর আগেও তিনি একাধিকবার নিখোঁজ হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

Manual1 Ad Code

শেয়ার করুন