Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বাগান থেকে মাটিচাপা দেওয়া নারী ও শিশুর মরদেহ উদ্ধার

admin

প্রকাশ: ১৪ মে ২০২৬ | ০৬:৪৬ অপরাহ্ণ | আপডেট: ১৪ মে ২০২৬ | ০৬:৪৬ অপরাহ্ণ

ফলো করুন-
বাগান থেকে মাটিচাপা দেওয়া নারী ও শিশুর মরদেহ উদ্ধার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
রাজবাড়ী ও ফরিদপুর জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় নারী ও শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৪টার দিকে ফরিদপুর সদর উপজেলার চর মাধবদীয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড আনসার মাতব্বরের ডাংগি এবং রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বগেরটিলা গ্রামের সীমান্তবর্তী এখলাস মাতুব্বরের কলাবাগান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি।

জানা যায়, কলাবাগানের মালিক এখলাস কলাবাগান পরিচর্যা করতে গেলে মাটির উপরে মৃতদেহের পা বের হয়ে থাকা অবস্থায় দেখতে পান। পরবর্তীতে তিনি ফরিদপুর সদর থানা-পুলিশকে জানান। পুলিশ সীমান্ত জটিলতায় গোয়ালন্দ ঘাট থানা-পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটিতে পুতে রাখা অবস্থায় মরদেহ দুটি উত্তোলন করেন।

Manual2 Ad Code

এ সময় ঘটনাস্থলে ফরিদপুর সদর থানা-পুলিশ‌ও উপস্থিত ছিল। বর্তমানে মৃতদেহ দুটি কোন থানায় হস্তান্তর করা হবে সে বিষয়ে আইনগত পদক্ষেপ চলমান।

Manual6 Ad Code

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহিদুল ইসলাম বলেন, মরদেহ দুইটি যেখান থেকে উদ্ধার করা হয়েছে সেটা ফরিদপুর জেলার সীমানার মধ্যে পড়েছে। তারপরও আমরা অধিকতর যাচাইয়ের জন্য বিষয়টি নিয়ে কাজ করছি। ফরিদপুর থেকে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে তাদের কার্যক্রম শুরু করেছে। প্রাথমিকভাবে মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি।

শেয়ার করুন