Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

admin

প্রকাশ: ১৮ মে ২০২৬ | ১১:৫০ পূর্বাহ্ণ | আপডেট: ১৮ মে ২০২৬ | ১১:৫০ পূর্বাহ্ণ

ফলো করুন-
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
‎ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটছে। সোমবার (১৮ মে) সকাল ৬টায় নিজ বাড়িতে ইলেকট্রনিক ফ্যানে ধান উড়াতে গিয়ে তাদের মৃত্যু হয়।

‎নিহতরা হলেন, ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামের মৃত তের আলী খাঁর ছোট ছেলে মজিবর খাঁ (৬০) ও তার স্ত্রী মোমেনা বেগম (৫৫)।

Manual6 Ad Code

‎স্বজনরা জানান, আজ (সোমবার) সকালে বাড়িতে মজিবর খাঁ ইলেকট্রনিক ফ্যানে ধান উড়াতে যান। ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিলে ফ্যান না চলায় তিনি ফ্যান চেক করতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রথমে ফ্যানটি মজিবরের বুকের ওপর পড়ে যায়, পরে স্ত্রী তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্টে মারা যায়। একইসঙ্গে স্বামী-স্ত্রী মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Manual4 Ad Code

‎ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে। এরপর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

Manual7 Ad Code

শেয়ার করুন