Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গামাটিতে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

admin

প্রকাশ: ০২ জুন ২০২৬ | ১২:৫১ অপরাহ্ণ | আপডেট: ০২ জুন ২০২৬ | ১২:৫১ অপরাহ্ণ

ফলো করুন-
রাঙ্গামাটিতে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

Manual4 Ad Code

রাঙ্গামাটি (উত্তর) প্রতিনিধি :
রাঙ্গামাটিতে সাজেদুল হক নামের এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ( ০১ জুন) দিনগত রাতে জেলা শহরের তবলছড়ি পোস্ট অফিস কলোনির ভাড়া বাসা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

Manual3 Ad Code

রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জসীম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

মারা যাওয়া উপ-সহকারী পরিদর্শক (এএসআই) সাজেদুল হক রাঙ্গামাটি সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে জানিয়েছে পুলিশ।

Manual8 Ad Code

খবর পেয়ে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় পুলিশ।

শেয়ার করুন