Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে ৬ ঘন্টার ব্যবধানে দুই সড়ক দুর্ঘটনায় নারী ও শিশু নিহত

admin

প্রকাশ: ০৪ জুন ২০২৬ | ১২:৫৮ অপরাহ্ণ | আপডেট: ০৪ জুন ২০২৬ | ১২:৫৮ অপরাহ্ণ

ফলো করুন-
সুনামগঞ্জে ৬ ঘন্টার ব্যবধানে দুই সড়ক দুর্ঘটনায় নারী ও শিশু নিহত

Manual4 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের শান্তিগঞ্জের দামোদরতপী এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় শিশু রিক সূত্রধর নিহতের ৬ ঘন্টা পার হতে না হতেই একশো মিটার দুরত্বে এবার লেগুনার ধাক্কায় জরিনা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত জরিনা বেগম পূর্ব পাগলার মাহমদপুর গ্রামের ফজর আলীর স্ত্রী।

বুধবার রাত ৮ টায় পূর্ব পাগলার মাহমদপুর এলাকার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

Manual2 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো পাশের একটি বাড়িতে গৃহকর্মীর কাজ শেষে নিজ বাড়িতে ফিরছিলেন জরিনা বেগম। এ সময় তিনি মহাসড়ক পার হওয়ার চেষ্টা করলে সুনামগঞ্জগামী ‘রাব্বি পরিবহন’ নামের লেগুনা তাকে স্বজোরে ধাক্কা দেয়। এসময় মাটিতে লুটিয়ে পড়েন জরিনা বেগম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কৈতক ৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জরিনা বেগমকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন লেগুনাটি আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যায়। খবর পেয়ে জয়কলস হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

Manual5 Ad Code

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, মাহমদপুরে লেগুনার ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। ঘাতক লেগুনা জব্দ করা হয়েছে।’

Manual5 Ad Code

শেয়ার করুন