Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পলাতক সেই মিন্টুকে ধরলো র‌্যাব

admin

প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ১১:১০ পূর্বাহ্ণ | আপডেট: ০৮ জুন ২০২৬ | ১১:১০ পূর্বাহ্ণ

ফলো করুন-
পলাতক সেই মিন্টুকে ধরলো র‌্যাব

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জে পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) সদর শাখা অফিসে সংঘটিত ডাকাতির ঘটনায় এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। শনিবার (৭ জুন) দুপুরে জেলার মাধবপুর উপজেলার বাগাসুড়া ইউনিয়নের দরগাগেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামি মিন্টু তালুকদার (২৬)। তিনি হবিগঞ্জ জেলার সদর থানার শায়েস্তানগর এলাকার জামাল মিয়া।

র‌্যাব জানায়, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) হবিগঞ্জ সদর শাখার শাখা ব্যবস্থাপক গত সোমবার (১ জুন) অফিসের কার্যক্রম শেষ করে সহকর্মীদের সঙ্গে অফিসেই রাতযাপন করছিলেন। পরদিন মঙ্গলবার (২ জুন) রাত আনুমানিক ৩টার দিকে ৫ থেকে ৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল অফিসের বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা শাখা ব্যবস্থাপকের কক্ষের দরজা ভেঙে প্রবেশ করে। এ সময় একজন ডাকাত তার গলায় ছুরি ধরে রাখে এবং অন্যরা তার হাত-পা ও চোখ বেঁধে ফেলে। পরে তারা কক্ষে থাকা আলমারি ও অফিসের টেবিলের ড্রয়ার ভেঙে নগদ ২ লাখ ৫ হাজার ৮৮০ টাকা লুট করে নেয়। একপর্যায়ে শাখা ব্যবস্থাপকের সঙ্গে ডাকাতদের ধস্তাধস্তির শব্দ শুনে পাশের কক্ষে থাকা সহকর্মীরা এগিয়ে এলে ডাকাতরা দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন গুরুতর আহত হন। পরে ডাকাত দল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

Manual7 Ad Code

এ ঘটনায় পল্লী মঙ্গল কর্মসূচীর শাখা ব্যবস্থাপক হবিগঞ্জ সদর মডেল থানায় অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার দুপুর সাড়ে ১টার দিকে মাধবপুর উপজেলার দরগাগেইট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে হবিগঞ্জ সদর মডেল থানার মামলা নং-০৪, তারিখ ০৪/০৫/২০২৬, পেনাল কোডের ৩৯৫/৩৯৭ ধারায় দায়ের করা ডাকাতি মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।সংবাদ সাবস্ক্রিপশন

Manual4 Ad Code

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে হবিগঞ্জ জেলার সদর মডেল থানায় একটি চুরির মামলা রয়েছেও বলে জানিয়েছে র‌্যাব।

Manual1 Ad Code

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে হবিগঞ্জ জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’

Manual8 Ad Code

শেয়ার করুন