Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দোয়ারাবাজারে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

admin

প্রকাশ: ১৪ জুন ২০২৬ | ০৬:৫০ অপরাহ্ণ | আপডেট: ১৪ জুন ২০২৬ | ০৬:৫০ অপরাহ্ণ

ফলো করুন-
দোয়ারাবাজারে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

Manual2 Ad Code

দোয়ারাবাজার প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আলী হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করেছেন।

শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কিরণপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।

Manual6 Ad Code

মামলা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সহপাঠীদের সঙ্গে প্রতিবেশী মোতালেব হোসেনের ছেলে আলী হোসেনের পুকুরে গোসল করতে যায় ভিকটিম শিশুটি। গোসল শেষে ভেজা কাপড় বদলাতে হোসেনের রান্নাঘরে যায় শিশুটি। এসময় বাড়ি ফাঁকা থাকার সুবাদে আলী হোসেন শিশুটিকে ফুসলিয়ে নিজ শয়নকক্ষে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

Manual7 Ad Code

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, এ ঘটনায় অভিযুক্ত আসামি আলী হোসেনকে গ্রেফতার করে আজ রবিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। সেইসাথে ভুক্তভোগী শিশুটির ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দি নিতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

Manual2 Ad Code

শেয়ার করুন