Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নদী থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

admin

প্রকাশ: ১৬ জুন ২০২৬ | ০৩:৩৯ অপরাহ্ণ | আপডেট: ১৬ জুন ২০২৬ | ০৩:৩৯ অপরাহ্ণ

ফলো করুন-
নদী থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় খোয়াই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিনদিনপর মোঃ আব্দুল্লাহ (৫৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের খেতামারা গ্রামের বাসিন্দা।

Manual7 Ad Code

পুলিশ জানায়, গত শনিবার বিকেল ৩টার দিকে তিনি উপজেলার পূর্ব ছনখলা এলাকায় খোয়াই নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তিনি তলিয়ে গিয়ে নিখোঁজ হন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা ও ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

Manual1 Ad Code

সকালে পাকুরিয়া এলাকায় নদীতে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

Manual3 Ad Code

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সেই সাথে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুন