Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলেকে বাঁচাতে গিয়েছিলেন বাবা-মা, একসাথে মারা গেলেন তিনজন

admin

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ | ১২:১০ অপরাহ্ণ | আপডেট: ০৭ জুলাই ২০২৬ | ১২:১০ অপরাহ্ণ

ফলো করুন-
ছেলেকে বাঁচাতে গিয়েছিলেন বাবা-মা, একসাথে মারা গেলেন তিনজন

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অনন্তপুর গ্রামের বাসিন্দা নুরুল আমিন (৬০), তার স্ত্রী (৫০) এবং তাদের ছেলে ফরহাদ (৩৮)। বিশ্বম্ভরপুর থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Manual4 Ad Code

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে নুরুল আমিন তার বাড়ির পাশের একটি টং দোকান মেরামতের কাজ করছিলেন। এ সময় তার স্ত্রী ও ছেলে ফরহাদও কাজে সহযোগিতা করছিলেন। কাজের একপর্যায়ে ফরহাদ বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে উদ্ধার করতে গিয়ে নুরুল আমিনও বিদ্যুতের সংস্পর্শে আসেন। পরে স্বামী ও ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে নুরুল আমিনের স্ত্রীও বিদ্যুৎস্পৃষ্ট হন।

Manual5 Ad Code

তাৎক্ষণিকভাবে স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে তাদের উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের তিনজনেই মৃত ঘোষণা করেন।

Manual7 Ad Code

বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ওয়াসিল উদ্দিন আহমেদ বিদ্যুৎস্পৃষ্টে বাবা-মা ও ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন