Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল আরও এক শিশুর

admin

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ০৬:১৫ অপরাহ্ণ | আপডেট: ০৯ জুলাই ২০২৬ | ০৬:১৫ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল আরও এক শিশুর

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৭ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৮টার মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুটি সুনামগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।

Manual3 Ad Code

এ নিয়ে চলতি বছরে বিভাগে হামে বা হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছেন চারজন, আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৮৫ জন।
বৃহস্পতিবার (৮ জুলাই) সিলেট স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানায়।

Manual8 Ad Code

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৬০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৪৯ জন।

সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ৪৮৩ জনের শরীরে পরীক্ষাগারে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। রোগের বিস্তার ঠেকাতে টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি শিশুদের মধ্যে হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Manual1 Ad Code

শেয়ার করুন