Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের যেখানে একদিনে ৩ জনের মরদেহ উদ্ধার

admin

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ১১:৩৫ পূর্বাহ্ণ | আপডেট: ১৪ জুলাই ২০২৬ | ১১:৩৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটের যেখানে একদিনে ৩ জনের মরদেহ উদ্ধার

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় একদিনে পৃথক ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) উপজেলার তিনটি ইউনিয়নে এসব ঘটনা ঘটে।

Manual5 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মিরাশি ইউনিয়নের পশ্চিম পাকুড়িয়া গ্রামের আব্দুর রফিক কন্টর মিয়ার ছেলে মানসিক ভারসাম্যহীন জামাল মিয়া (৩২) নিজ বাড়িতে গলায় ফাঁস আত্মহত্যা করেন।

একই দিনে পাইকপাড়া ইউনিয়নের উজ্জ্বলপুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার স্ত্রী পারভীন বেগম (৪০) বিষপান করেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Manual4 Ad Code

অপরদিকে, সদর ইউনিয়নের করিমপুর গ্রামে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিপন মিয়া (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট থানার ওসি মো. শফিকুল ইসলাম তিনটি মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, পৃথক ঘটনাগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ নেওয়া হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

Manual2 Ad Code

শেয়ার করুন