Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জ কারাগারে প্রাণ গেল বন্দির

admin

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ১২:৫০ অপরাহ্ণ | আপডেট: ১৯ জুলাই ২০২৬ | ১২:৫০ অপরাহ্ণ

ফলো করুন-
সুনামগঞ্জ কারাগারে প্রাণ গেল বন্দির

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জ জেলা কারাগারে এক বন্দির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) রাত পৌনে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই বন্দি। মৃত বন্দির নাম আক্কাস আলী (৪৮)। তিনি সুনামগঞ্জ শহরতলির সুরমা ইউনিয়নের আলী হোসেনের ছেলে। শনিবার (১৮ জুলাই) বিকেলে জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

Manual2 Ad Code

জানা যায়, আক্কাস আলী চার লাখ টাকার একটি চেক ডিজঅনার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। গত ২৩ মে সুনামগঞ্জ সদর আদালতের বিচারক তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। সেই থেকে তিনি সুনামগঞ্জ কারাগারে বন্দি ছিলেন।

Manual4 Ad Code

সুনামগঞ্জ কারাগারের জেলার মো. মাঈনুদ্দিন ভূঁইয়া জানান, শুক্রবার রাত ১০টা ৪৫ মিনিটে কারাগারের ভেতরে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন বন্দি আক্কাস আলী। তাৎক্ষণিকভাবে তাঁকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে রাত ১১টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে আজ দুপুরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন