Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে পুলিশের অ্যাকশন, ৪৮ জন গ্রেপ্তার

admin

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ | ০৬:৩৯ অপরাহ্ণ | আপডেট: ০৯ আগস্ট ২০২৬ | ০৬:৩৯ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে পুলিশের অ্যাকশন, ৪৮ জন গ্রেপ্তার

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে পুলিশের অ্যাকশন চলছে। গত ২৪ ঘন্টায় ৪৮ জনকে গ্রেপ্তার এবং ১৬৩টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তারা। শনিবার (৮ আগস্ট) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার ও যানবাহনগুলো আটক করা হয়।

Manual8 Ad Code

অভিযানে গ্রেপ্তারকৃত ৪৮ জনের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেপ্তার ব্যক্তি, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং মেট্রো অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তারকৃত আসামিও আছেন।

এসময় ১৪৫ পিস ইয়াবা ও ২০ পুরিয়া গাঁজা উদ্ধারের পর জব্দ করা হয়।

এদিকে, এসএমপির ট্রাফিক বিভাগ মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১৬৩টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।

Manual7 Ad Code

এরমধ্যে ৬৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৯৪টি যানবাহনকে আটক করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজুরুল আলম।

Manual2 Ad Code

শেয়ার করুন