Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে দুই প্রাণ কেড়ে নিল যে ভাইরাস, চোখ রাঙাচ্ছে আরও একটি

admin

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ | ০৬:২৪ অপরাহ্ণ | আপডেট: ১০ আগস্ট ২০২৬ | ০৬:২৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে দুই প্রাণ কেড়ে নিল যে ভাইরাস, চোখ রাঙাচ্ছে আরও একটি

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৬ জনে। একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৩২ জন সন্দেহজনক রোগী ভর্তি হয়েছেন। এদিকে নতুন করে আরও পাঁচজনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে।

Manual1 Ad Code

সোমবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

Manual4 Ad Code

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সিলেটে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৪৫ জনের বাড়ি সিলেটে, ৫৩ জন সুনামগঞ্জের, ১৩ জন মৌলভীবাজারের এবং ১৬ জন হবিগঞ্জের।

এদিকে, সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে বর্তমানে ৩০৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। ডেঙ্গুতে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, হামের উপসর্গ দেখা দেওয়ার এক সপ্তাহের মধ্যেই অনেক রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে। তাই জটিলতা দেখা দেওয়ার আগেই চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

Manual2 Ad Code

স্বাস্থ্য বিভাগ বলছে, বর্তমানে আক্রান্তদের প্রায় ৯৫ শতাংশই অসচেতনতা ও কুসংস্কারের কারণে টিকার আওতার বাইরে ছিল। এছাড়া সিলেটের সীমান্তবর্তী এলাকা ও সুনামগঞ্জের হাওরাঞ্চলে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা পৌঁছাতে না পারায় এসব এলাকায় আক্রান্ত ও মৃত্যুর হার তুলনামূলক বেশি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ কাজ করছে বলে জানিয়েছে।

এদিকে, ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু না থাকলেও সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভাগের প্রতিটি হাসপাতালে জ্বরের রোগীদের জন্য বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি ডেঙ্গু রোগীদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এ ছাড়া লার্ভা শনাক্তকরণ কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রমও চলমান রয়েছে।

Manual3 Ad Code

শেয়ার করুন