Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ডাকাতি, গ্রে প্তা র রায়হান

admin

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ০২:৪৭ অপরাহ্ণ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ০২:৪৭ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ডাকাতি, গ্রে প্তা র রায়হান

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে ডাকাতির ঘটনায় দায়েরকৃত একটি মামলায় রায়হান (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে বিষয়টি জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) গণমাধ্যম শাখা। তারা জানায়, রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এয়ারপোর্ট থানার খাদিমনগর ইউনিয়নের ধুপাগুল বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Manual1 Ad Code

রায়হান (২০) সিলেটের কোম্পানীগঞ্জ থানার বনপুর এলাকার সিরাই মিয়ার ছেলে।

এসআরবি জানায়, গত বছরের ১২ নভেম্বর কোম্পানীগঞ্জের রণিখাইয়ের মাঠে বাড়িতে থেকে ডেকে নিয়ে বনপুর এলাকার মতিউর রহমানকে (২১) মারধর করে তার কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা, মোবাইল ফোন ও মোটরসাইকেল কেড়ে নিয়ে পালিয়ে যায় রায়হান ও তার অন্যান্য সহযোগীরা।

Manual7 Ad Code

পরে এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন মতিউর। এরপর এসআরবি ছায়া তদন্ত শুরু করে এবং রায়হানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

Manual4 Ad Code

তাকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট এসআরবির গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

শেয়ার করুন