Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে প্রশাসনের অভিযান, অতঃপর…

admin

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ০৭:২৮ অপরাহ্ণ | আপডেট: ০৬ অক্টোবর ২০২৬ | ০৭:২৮ অপরাহ্ণ

ফলো করুন-
সুনামগঞ্জে প্রশাসনের অভিযান, অতঃপর…

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জে শব্দদূষণের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (৬ অক্টোবর) সুনামগঞ্জ সদর উপজেলার ইকবালনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম। এছাড়া সদর থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে সহযোগিতা করেন।

Manual5 Ad Code

প্রশাসন জানায়, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী অভিযানে ৮ ব্যক্তি ও যানবাহনকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। পরে তাদের ব্যবহৃত ১৪টি অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

Manual7 Ad Code

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সুনামগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক জানান, জনস্বার্থে শব্দদূষণকারী ও অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

শেয়ার করুন