Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে আ ট ক ৪৩ মোটরসাইকেল

admin

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬ | ০৪:৪৭ অপরাহ্ণ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৬ | ০৪:৪৭ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে আ ট ক ৪৩ মোটরসাইকেল

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জ শহরে অবৈধ ও কাগজপত্রবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ৪৩টি মোটরসাইকেল আটক করা হয়। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের কোর্ট মসজিদ মোড়, থানার মোড়সহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় সদর থানা ও ট্রাফিক পুলিশ। অভিযানকালে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়।

জানা গেছে, দুর্গাপূজাকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কিশোর গ্যাংসহ উচ্ছৃঙ্খল যুবকরা যাতে মোটরসাইকেল নিয়ে কোনো ধরনের নাশকতা করতে না পারে, সে জন্য তৎপর রয়েছে পুলিশ। এরই ধারাবাহিকতায় শহরের বিভিন্ন পয়েন্টে সাঁড়াশি অভিযান চালানো হয়েছে। এ সময় কাগজপত্রে ত্রুটি থাকায় ৪৩টি মোটরসাইকেল আটক করা হয়।

Manual2 Ad Code

বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জের ট্রাফিক পরিদর্শক মোঃ রেজাউল করিম খান। তিনি বলেন, ‘অভিযানকালে ৪৩টি মোটরসাইকেল আটক করা হয়েছে। আটককৃত মোটরসাইকেলগুলোর কাগজপত্র যাচাই-বাছাই চলছে। এর মধ্যে ৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আমাদের এই অভিযান চলমান রয়েছে।’

Manual2 Ad Code

এদিকে, শহরের বিভিন্ন পয়েন্টে মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চলছে এমন সংবাদ পেয়ে অনেক মোটরসাইকেল চালককে শহরের প্রধান সড়ক দিয়ে যাতায়াত না করে পাড়া-মহল্লার ভেতর দিয়ে চলাচল করতে দেখা গেছে।

Manual4 Ad Code

শেয়ার করুন