Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আনোয়ারুজ্জামানের এপিএস শহীদের বিরুদ্ধে দুদকের মা ম লা

admin

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬ | ০৬:৩২ অপরাহ্ণ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৬ | ০৬:৩২ অপরাহ্ণ

ফলো করুন-
আনোয়ারুজ্জামানের এপিএস শহীদের বিরুদ্ধে দুদকের মা ম লা

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মো. সহিদুল ইসলাম চৌধুরী ওরফে শহীদ চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রায় তিন কোটি টাকার সম্পদ অবৈধভাবে অর্জনের অভিযোগ ও সম্পদ বিবরণী দাখিল না করায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের হয়। দুদক সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েল মজুমদার বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

Manual2 Ad Code

​মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রাথমিক তদন্তে শহীদ চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ৮৯ লাখ ১০ হাজার ৭৫১ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এর প্রেক্ষিতে কমিশন সম্পদ বিবরণী প্রদানের জন্য নোটিশ জারি করে।

গত ৫ জানুয়ারি জারিকৃত নোটিশের পর বিধি মোতাবেক ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিলের বাধ্যবাধকতা ছিল। কিন্তু তিনি অদ্যবধি সম্পদ বিবরণী দাখিল করেননি বা সময় বৃদ্ধিরও আবেদন করেননি। এতে তিনি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় দুদক, সিলেটের সহকারী পরিচালক জুয়েল মজুমদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

Manual2 Ad Code

প্রসঙ্গত, ২০২৩ সালে সিলেট সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী মেয়র নির্বাচিত হওয়ার পর শহীদ চৌধুরীকে তার এপিএস হিসেবে নিয়োগ দেন। ২০২৪ সালের ৫ আগস্ট পটপরবির্তনের পর আনোয়ারুজ্জামান চৌধুরী ও শহীদ চৌধুরী উভয়েই আত্মগোপনে চলে যান বর্তমানে উভয়ই যুক্তরাজ্যে আছেন বলে সূত্র নিশ্চিত করেছে।

শেয়ার করুন