Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে সড়কে প্রাণ গেল চালকের, আ ট ক ১

admin

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ | ০৩:৫৯ অপরাহ্ণ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ | ০৩:৫৯ অপরাহ্ণ

ফলো করুন-
মৌলভীবাজারে সড়কে প্রাণ গেল চালকের, আ ট ক ১

Manual2 Ad Code
নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মো. রিপন মিয়া (২৫) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক কে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে (সোমবার দিবাগত) উপজেলার আছুরিঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। রিপন মিয়া বড়লেখার কাশেমনগর এলাকার বাসিন্দা অটোরিকশাচালক ইসলাম মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রিপন মিয়ার মৃত্যু হয়।
পরে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে স্থানীয়রা ধাওয়া দিয়ে জুড়ী সরকারি হাসপাতালসংলগ্ন এলাকায় ট্রাকচালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না এসব তথ্য নিশ্চিত করে জানান, ট্রাকচালককে আটক করা হয়েছে এবং ট্রাকটিও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।
শেয়ার করুন