Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে মামলা, কাতারে গ্রেপ্তার বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান

admin

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ | ০৮:০৬ অপরাহ্ণ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৬ | ০৮:০৬ অপরাহ্ণ

ফলো করুন-
বাংলাদেশে মামলা, কাতারে গ্রেপ্তার বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশে দুর্নীতির মামলায় অভিযুক্ত বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়।

Manual6 Ad Code

ইন্টারপোলের ই-মেইলের মাধ্যমে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম রোববার (১৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual4 Ad Code

শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। তার সম্পদের বিষয়ে অনুসন্ধানের পর মামলাটি করা হয়। এর পর থেকে তার সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার পাশাপাশি অনুসন্ধান ও তদন্তের প্রয়োজনে বিভিন্ন নথিপত্র জব্দের উদ্যোগ নেওয়া হয়েছে।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৬ মে ঢাকার একটি আদালত শেখ আব্দুল হান্নানের নামে থাকা জমি, তিনটি ফ্ল্যাট, নির্মাণাধীন সাততলা ভবন ও ছয়টি ব্যাংক হিসাব ক্রোক বা অবরুদ্ধ করার আদেশ দেন। পরে ২৪ মে তাঁর, তার স্ত্রী তাহমিদা বেগম ও ছেলে শেখ লাবিব হান্নানের নামে থাকা ৩৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। এসব হিসাবে অর্থের লেনদেন বন্ধ রাখার পাশাপাশি সম্পদ হস্তান্তর ঠেকাতে আদালতের আদেশ চেয়েছিল দুদক।

Manual1 Ad Code

এ ছাড়া গত ২০ সেপ্টেম্বর শেখ আব্দুল হান্নানের নামে বাগেরহাটের কচুয়া উপজেলার কিসমত মালিপাটন মৌজায় থাকা ৩৪ শতাংশ জমি ক্রোকের আদেশ দেন ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। জমিটির দলিলমূল্য ১৭ লাখ ৬৪ হাজার টাকা।

দুদকের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার, নিয়োগ-বাণিজ্য, ঘুষ গ্রহণ ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি করে সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে। তার দেশে-বিদেশে স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। এসব অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।

শেখ আব্দুল হান্নান ২০২১ সালের জুন থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত বিমানবাহিনীর প্রধানের দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে দুদকের করা মামলার অভিযোগ এখনো বিচারিক প্রক্রিয়ায় প্রমাণিত হয়নি।

Manual8 Ad Code

শেয়ার করুন