Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে কুমারী পূজায় দর্শনার্থীদের উপছেপড়া ভীড়

admin

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ০১:১৯ অপরাহ্ণ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৬ | ০১:১৯ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে কুমারী পূজায় দর্শনার্থীদের উপছেপড়া ভীড়

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ :
ধর্মীয় রীতিনীতি ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হবিগঞ্জে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় হবিগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশনে এ কুমারী পূজা অনুষ্ঠিত হয়। এবারের পূজায় পূজিত হয় কৃত্তিকা চক্রবর্তী (১০) নামে এক কন্যা শিশু। কুমারী দেবী চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার রাজেশ চক্রবর্তীর কণ্যা।

Manual5 Ad Code

এর পুর্বে পূজা শুরুর আগে কুমারীকে স্নান করিয়ে নতুন কাপড় পরানো হয়। হাতে দেওয়া হয় ফুল, কপালে সিদুুরের তিলক ও পায়ে আলতা। যথাসময়ে সজ্জিত আসনে বসিয়ে পূজা করা হয় কুমারী মাকে। এসময় শঙ্খ, উলুধ্বনি আর মায়ের স্তুতিতে মুখরিত হয় চারদিক। দুর্গাপূজার মহাঅষ্টমীর দিন প্রতি বছর ৫ থেকে ১২ বছরে বয়সী কিশোরীকে দেবীরুপে পূজা করা হয়। কুমারী পূজাকে ঘিরে মন্ডপসহ আশপাশের এলাকা রুপ নেয় উৎসবের আমেজ। ভীড় জমায় হাজারো দর্শনার্থী।

Manual4 Ad Code

এদিকে, কুমারী পূজা উপলক্ষে জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরধার করা হয়। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েনের পাশাপাশি মাঠে থাকে এসআরবি-আনসার সদস্যরা। এছাড়াও মন্ডপ এলাকা যানজটমুক্ত রাখতে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। মন্ডপ গুলোতে সিসি ক্যামেরার পাশাপাশি বাড়ানো হয় সাদা পোষাকদারি পুলিশের নজরদারি।

Manual1 Ad Code

হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী বেদময়ানন্দ জানান- ১০৫ বছর যাবত এই মিশনে দুর্গাপূজা ও কুমারি পুজা হয়ে আসছে। পুজায় হবিগঞ্জ জেলা ছাড়া আশপাশের জেলা থেকে অনেক দর্শনার্থী আসে।

শেয়ার করুন