Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

টিকটকের ফ্যান্টাসিতে বাড়ি ছাড়েন ৪ স্কুলছাত্রী, হবিগঞ্জ থেকে উদ্ধার

admin

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ | ০৭:১৫ অপরাহ্ণ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬ | ০৭:১৫ অপরাহ্ণ

ফলো করুন-
টিকটকের ফ্যান্টাসিতে বাড়ি ছাড়েন ৪ স্কুলছাত্রী, হবিগঞ্জ থেকে উদ্ধার

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার শিক্ষার্থী নিখোঁজের দুই দিন পর হবিগঞ্জের চুনারুঘাট থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে তিনজন পঞ্চম শ্রেণি এবং একজন তৃতীয় শ্রেণির ছাত্রী। পড়াশোনায় অনীহা এবং সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের কাল্পনিক জীবনধারার ফ্যান্টাসিতে বিভ্রান্ত হয়ে তারা একযোগে বাড়ি ছেড়েছিল বলে জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

Manual4 Ad Code

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

পুলিশ জানায়, গত ১২ অক্টোবর সকালে কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার শিক্ষার্থী স্কুলে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হলেও ক্লাসে উপস্থিত হয়নি। বিষয়টি ওই দিন বিকেলে স্কুল কর্তৃপক্ষের নজরে এলে তারা কুমিল্লা জেলা পুলিশ সুপারকে জানান। ঘটনাটির গুরুত্ব বিবেচনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি থানা পুলিশ তাৎক্ষণিক অনুসন্ধানে নামে। গত ১২ অক্টোবর রাত ২টার দিকে চুনারুঘাট থানা পুলিশের সহায়তায় ওই চার শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধার শিক্ষার্থীদের বয়স ৮-১২ বছরের মধ্যে।

Manual5 Ad Code

পরে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করলে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারসংক্রান্ত নানা তথ্য উঠে আসে। পুলিশকে শিক্ষার্থীরা জানায়, তারা পড়াশোনার প্রতি তেমন আগ্রহী ছিলো না। নিয়মিত মোবাইল ব্যবহার করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যদের সঙ্গে যোগাযোগ রাখতো। টিকটকে ভিডিও আপলোড করত। টিকটক ও বিভিন্ন মাধ্যমে অপরিচিত একাধিক তরুণের সঙ্গে তাদের সখ্যতা তৈরি হয়; যদিও তাদের প্রকৃত নাম-ঠিকানা তারা জানত না।

Manual6 Ad Code

সামাজিক যোগাযোগমাধ্যমের ভুল ধারণা ও ফ্যান্টাসিতে বিভ্রান্ত হয়ে স্বাধীনভাবে জীবনযাপন ও উপার্জনের উদ্দেশে তারা বাসা থেকে ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল ও অলঙ্কার নিয়ে বেরিয়ে পড়ে। বাসা থেকে বের হয়ে কুমিল্লার টাউন হল সুপার মার্কেটে চার হাজার টাকায় একটি মোবাইল বিক্রি করে তারা। সেই টাকা নিয়ে প্রথমে ঢাকায় যায়। তবে ঢাকায় যাওয়ার পর পরিকল্পনা সফল না হওয়ায় ওই দিনই তারা এক শিক্ষার্থীর দাদাবাড়ি চুনারুঘাটের উদ্দেশে রওনা দেয়।

জেলা গোয়েন্দা শাখা ইতোমধ্যে বিক্রি করা মোবাইল এবং সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে। উদ্ধার হওয়া চার শিক্ষার্থীকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

Manual8 Ad Code

শেয়ার করুন