Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

হ ত্যা মা/ম/লা/য় সিলেটে ধরা পড়লেন আমিনসহ ৩ জন

admin

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ | ০৭:৫৮ অপরাহ্ণ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬ | ০৭:৫৮ অপরাহ্ণ

ফলো করুন-
হ ত্যা মা/ম/লা/য় সিলেটে ধরা পড়লেন আমিনসহ ৩ জন

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের জালালাবাদ থানাধীন কান্দিগাঁও ইউনিয়নে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১২টার দিকে তাদেরকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি-৯ ও এসআরবি-১৩)।

Manual4 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন- নীলফামারী জেলার ডোমার থানাধীন হাঁসরাজ গ্রামের বাসিন্দা মো. আবুল হোসেন (৪০), তার স্ত্রী মোছা. আমেনা বেগম (৩৫) ও তাদের ছেলে মো. হৃদয় ইসলাম (১৯)।

এসআরবি জানায়- মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১২টার দিকে জালালাবাদ থানাধীন কান্দিগাঁও ইউনিয়নে সোনাতলা বাজার এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

Manual3 Ad Code

জানা যায়, নীলফামারীর ডোমারে গত ৫ জুন জমি সংক্রান্ত বিরোধের জেরে ভুক্তভোগী দেলোয়ার হোসেন হামলার শিকার হন। আহত হন তার পরিবারের অন্য সদ্যসরাও। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় ভুক্তভোগীকে উদ্ধার করে প্রথমে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ জুন ২০২৬ তারিখে দেলোয়ার হোসেন মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ডোমার থানায় একটি হত্যা মামলা (মামলা নং-১০, তারিখ: ০৯/০৬/২০২৬ খ্রিঃ) দায়ের করেন। এরই প্রেক্ষিতে এসআরবি যৌথ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করে।

Manual8 Ad Code

এসআরবি-৯ এর মিডিয়া অফিসার কেএম শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual7 Ad Code

শেয়ার করুন