Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে উদ্ধার এয়ারগান-ওয়াকিটকি

admin

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ | ০৪:৫৫ অপরাহ্ণ | আপডেট: ০২ নভেম্বর ২০২৬ | ০৪:৫৫ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে উদ্ধার এয়ারগান-ওয়াকিটকি

Manual1 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় পৃথক অভিযান চালিয়ে একটি ভারতীয় এয়ারগান, একটি ওয়াকিটকি সেট এবং প্রায় ২১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২ নভেম্বর) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে। জব্দ করা অস্ত্র ও পণ্যের সর্বমোট সিজার মূল্য ২০ লাখ ৮৩ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৮টার দিকে সিলেটের কানাইঘাট উপজেলার সোনাতনপুঞ্জি এলাকায় অস্ত্র উদ্ধার অভিযান চালায় সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহল দল। সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় এয়ারগান ও একটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব সামগ্রীর সিজার মূল্য ১১ হাজার টাকা।

Manual8 Ad Code

এদিকে একই দিন জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায় জৈন্তাপুর, সুরাইঘাট ও গুয়াবাড়ি বিওপির টহল দল। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৮৫টি শাড়ি, ৬০০ কেজি জিরা, তিনটি মহিষ, একটি গরু, বিভিন্ন প্রকারের ২৮৮টি শ্যাম্পু, ৪০০টি পন্ডস ফেসওয়াশ এবং ৭০ কেজি চা-পাতা জব্দ করা হয়। এসব পণ্যের সিজার মূল্য ২০ লাখ ৭২ হাজার টাকা।

Manual2 Ad Code

দুই অভিযানে জব্দ করা এয়ারগান, ওয়াকিটকি ও অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য ২০ লাখ ৮৩ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান চালানো হয়েছে।

Manual8 Ad Code

জব্দ করা এয়ারগান কানাইঘাট থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। অন্যান্য মালামাল নিকটস্থ শুল্ক গুদামে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।

Manual7 Ad Code

শেয়ার করুন