Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গোলাপগঞ্জে যে কারণে যুবকের উপর হা ম লা

admin

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ | ০৪:৪৮ অপরাহ্ণ | আপডেট: ০২ নভেম্বর ২০২৬ | ০৪:৪৮ অপরাহ্ণ

ফলো করুন-
গোলাপগঞ্জে যে কারণে যুবকের উপর হা ম লা

Manual1 Ad Code

গোলাপগঞ্জ সংবাদদাতা:
সিলেটের গোলাপগঞ্জে কুড়া নদীর উপর সেতু নির্মাণ করা হলেও নেই সংযোগ সড়ক। অন্যদিকে দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল পড়ে আছে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক। এসব জনদুর্ভোগের চিত্র তুলে ধরে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় জাকির হোসাইন নামে একজন ব্যবসায়ী ও সমাজসেবীর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে।

Manual8 Ad Code

এতে গুরুতর আহত হয়েছেন তিনি। তার মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে। এছাড়া হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
গত শনিবার সকাল ১১টার দিকে গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মাসুরা গ্রামের ছিলিমপুর ব্রিজের পাশে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

Manual5 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সড়ক সংস্কার না হওয়া এবং কুড়া নদীর ওপর নির্মিত সেতুর সংযোগ সড়ক না থাকায় কয়েকটি গ্রামের হাজারো মানুষ চরম দুর্ভোগের মধ্য দিয়ে যাতায়াত করছেন। এলাকাবাসীর এই দুর্ভোগের চিত্র তুলে ধরতে শনিবার সকালে ঘটনাস্থলে যায় আরটিভি’র একটি প্রতিনিধি দল।

Manual1 Ad Code

এ সময় স্থানীয় বাসিন্দা ও আল আকসা ট্রাভেলস এন্ড স্ট্যুর এর পরিচালক জাকির হোসাইন সড়কের বেহাল দশা এবং জনদুর্ভোগের কথা তুলে ধরে টেলিভিশনটিতে সাক্ষাৎকার দেন।

Manual4 Ad Code

অভিযোগ রয়েছে, সাক্ষাৎকার দেওয়ার পরপরই উত্তর আলমপুর গ্রামের মৃত আপ্তাব আলীর ছেলে আফছার উদ্দিন, মৃত আইয়ুব আলী ছেলে জয়নাল উদ্দিন, মৃত ওয়ারিছ আলীর ছেলে নানু মিয়া সহ আরো ৬/৭ জন কিছু সন্ত্রাসী ব্যক্তি সংঘবদ্ধ ভাবে দা ও লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থল মাসুরা গ্রামের ছিলিমপুরের খালের ব্রীজের পাশে এসে জাকির হোসাইনকে উদ্দেশ্য করে ‘তুই এখানে কেন?’ বলে তার ওপর হামলা চালায়।
এ সময় স্থানীয় শিক্ষক লুৎফুর রহমান হামলাকারীদের নির্বৃত্ত করার চেষ্টা করলেও তারা তার কথায় কর্ণপাত করেনি।

হামলার এক পর্যায়ে এক ব্যক্তি ধারালো দা দিয়ে জাকিরের মাথার সামনের অংশে সজোরে আঘাত করে। এতে তার মাথা কেটে গুরুতর রক্তাক্ত জখম হয়। আঘাতে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপরও হামলাকারীরা লাঠিসোঁটা দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে বলে তিনি জানান। হামলাকারীরা জাকির হোসাইন এর সাথে থাকা আই ফোন, ল্যাপটপ ও নগদ প্রায় ৫ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।

পরে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় শিক্ষক লুৎফুর রহমানসহ অন্যরা তাকে উদ্ধার করে অটোরিক্সা যোগে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মাথায় চারটি সেলাই দেওয়া হয়। বর্তমানে তিনি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় ভুক্তভোগী জাকির হোসাইন গোলাপগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী বলেন, এ ঘটনা আমি শুনেছি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন