Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্দোলনে নিহত তৌফিক হোসেনের পরিবারকে জামায়াতে আমিরের ফোন

admin

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ০১:২৭ অপরাহ্ণ | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬ | ০১:২৭ অপরাহ্ণ

ফলো করুন-
আন্দোলনে নিহত তৌফিক হোসেনের পরিবারকে জামায়াতে আমিরের ফোন

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিক হোসেনের স্ত্রী ও বড় ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলেছেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে তিনি ফোন দেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি জানান।

Manual4 Ad Code

পোস্টে তিনি লেখেন, সম্প্রতি গাজীপুরের শ্রীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিক হোসেনের পরিবার তথা তার স্ত্রী ও বড় ভাইয়ের সঙ্গে ফোনে কথা হলো। উভয়ই কান্নায় ভেঙে পড়ল। দুটি এতিম ভাই বড় কষ্টে-সৃষ্টে বড় হয়েছিল, নিতান্তই কষ্টের সংসারে তাদের বেড়ে ওঠা। একই গার্মেন্টসে একইসঙ্গে দুই ভাই চাকরি করত। কিন্তু দেখতে দেখতে চোখের সামনে ভাইটিকে হারিয়ে ফেলল। হাসপাতালে গিয়েও ভাইটি সংজ্ঞাহীন অবস্থায় ছিল, শেষ কথাটাও ভাইয়ের সঙ্গে বলতে পারল না বলেই বড় ভাই কান্নায় ভেঙে পড়ল।

Manual5 Ad Code

তিনি আরও লেখেন, তৌফিকের সদ্য বিধবা স্ত্রী, সেও একইসঙ্গে অভাবের তাড়নায় গার্মেন্টসে চাকরি করত। তবে তাদের একমাত্র সন্তানের জন্মের পর তার লালন-পালনের জন্য সে চাকরিটি ছেড়ে দেয়। তাদের বাবু সিয়ামের বয়স এখন মাত্র ১১ মাস। এ কথা বলে সে কান্নায় ভেঙে পড়ল।

Manual1 Ad Code

‘মাথা গোঁজার জন্য গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকায় এক ইঞ্চি জায়গাও তাদের নিজস্ব নেই। বর্তমানে স্বামীর চাচার ছোট্ট একটি ঘরে আশ্রয় নিয়েছে তারা। পরিবারটির এহেন পরিণতি দেখে খুবই খারাপ লাগছে।’

‘আমরা তৌফিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার চাই। এ দেশে গরিবের বিচার পাওয়ার সুযোগ কতটা আছে তা জানি না, তবুও আমরা বিচার চাইব। সেই ন্যায্য বিচারটুকু পেলেও অন্তত এই বিধ্বস্ত স্ত্রী ও পরিবারটি কিছুটা হলেও সান্ত্বনা পাবে। আমরা ইনশাআল্লাহ এই পরিবারের পাশে থাকব। আল্লাহ তাআলা এই অসহায় পরিবারের সহায় হোন।’

ফোনালাপের সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা শাখার আমির আব্দুল করিম, সাবেক আমির ও বিশিষ্ট চিকিৎসক এবং গোবিন্দগঞ্জ আসনের বিগত সংসদ নির্বাচনের প্রার্থী ডা. আব্দুর রহিম সরকারসহ গোবিন্দগঞ্জ উপজেলা আমির ও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

শেয়ার করুন