Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চাচার বাসায় আগুন, নিজের বাসায় বোমা হামলার নাটক সাজিয়ে লাইভে সেই মাহদী

admin

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬ | ১১:৫৫ পূর্বাহ্ণ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৬ | ১১:৫৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
চাচার বাসায় আগুন, নিজের বাসায় বোমা হামলার নাটক সাজিয়ে লাইভে সেই মাহদী

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সদস্যসচিব ও ‘বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম’ বলে আলোচনায় আসা সেই নেতা মাহদী হাসানের বাসায় পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগকে ‘নাটক’ বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, তাঁর বাসায় পেট্রলবোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি। বরং বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে তাঁর চাচার বাসার মিটারে আগুন দেখতে পেয়ে মাহদী হাসান নিজের বাসার জানালা খুলে ফেসবুক লাইভে আসেন এবং তাঁর বাসায় পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেন।

Manual1 Ad Code

শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফেসবুক লাইভে এসে মাহদী হাসান অভিযোগ করেন।

Manual6 Ad Code

পুলিশ জানায়, শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফেসবুক লাইভে মাহদী হাসান বলেন, ‘আমরা ঘুমাচ্ছিলাম। হঠাৎ আমাদের ঘরের টিনের চালে দুটি ঢিল এসে পড়ল এবং আগুন জ্বলে উঠল। আমরা ধারণা করছি, পেট্রলবোমা জাতীয় কিছু একটা আমাদের ঘরের চালে ছুড়ে মারা হয়েছে।’ এদিকে, মাহদীর ফেসবুক লাইভ দেখে ঘটনাস্থলে যায় পুলিশ। তবে সেখানে পেট্রলবোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক।

তিনি বলেন, ‘এটি মাহদী হাসানের নাটক। তাঁর ফেসবুক লাইভ দেখে আমি ঘটনাস্থলে গিয়ে পেট্রলবোমা নিক্ষেপের কোনো আলামত পাইনি। ব্যাটারিচালিত রিকশার চার্জ দেওয়ার কারণে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত হয়েছে এবং তাঁর চাচার বাসার বিদ্যুতের মিটার পুড়ে গেছে।’

Manual2 Ad Code

তিনি আরও বলেন, ‘চাচার বাসায় আগুন দেখতে পেয়ে মাহদী নিজের বাসার জানালা খুলে ফেসবুক লাইভে আসেন। এ সময় তিনি নিজের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেন। তবে ঘটনাস্থল পরিদর্শনে পেট্রলবোমা হামলার কোনো প্রমাণ মেলেনি বলেও জানান ওসি।’

Manual7 Ad Code

শেয়ার করুন