Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে যে সুখবর দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করল পুলিশ

admin

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬ | ০৬:৫৮ অপরাহ্ণ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৬ | ০৬:৫৮ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে যে সুখবর দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করল পুলিশ

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট মহানগর এলাকায় ব্যাটারিচালিত অবৈধ যানবাহন (রিকশা, ইজিবাইক, মিশুক, টমটম) চলাচলের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে আটককৃত যানবাহনগুলো নির্দিষ্ট শর্তে মালিক বা চালকদের ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

রবিবার (১৫ নভেম্বর) সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. সারওয়ার মুর্শেদ শামীম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

Manual2 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট মহানগরে ব্যাটারিচালিত অবৈধ যানবাহন আটকের পর তা উন্মুক্ত ডাম্পিং গ্রাউন্ডে রাখা হচ্ছিল। পরবর্তীতে চালক ও মালিকদের অনুরোধ এবং মানবিক দিক বিবেচনা করে গত ১ মে থেকে অদ্যবধি আটককৃত যানবাহনগুলো কিছু নির্দিষ্ট শর্ত সাপেক্ষে খালাস নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। যানবাহনগুলো ছাড়িয়ে নিতে আটককৃত ব্যাটারিচালিত যানবাহন মালিক বা চালকদের নির্দিষ্ট কাগজপত্রসহ এসএমপির ট্রাফিক বিভাগ কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

Manual2 Ad Code

ছাড়িয়ে নেওয়ার শর্ত ও প্রয়োজনীয় কাগজপত্রগুলো হল- আবেদনকারীর ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও ফোন নম্বরসহ আবেদনপত্র। মহানগর এলাকায় ভবিষ্যতে আর অবৈধ ব্যাটারিচালিত যানবাহন চালাবেন না মর্মে ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামা। আটককৃত রেকার স্লিপের মূল কপি। আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি ১ কপি। অবমুক্তকৃত ব্যাটারিচালিত যানবাহনগুলো সিলেট মহানগর এলাকায় বিক্রয় করা যাবে না মর্মে অঙ্গীকারনামা জমা দেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

Manual4 Ad Code

বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, অদ্য এই গণবিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে যদি কেউ পুনরায় সিলেট মহানগর এলাকায় ব্যাটারিচালিত কোনো অবৈধ যান (রিকশা, ইজিবাইক, মিশুক, টমটম) চালায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। সাধারণ জনগণের অবগতির জন্যই এই জনস্বার্থমূলক গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

শেয়ার করুন