Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে কোন উপজেলায় কবে আ গ্নে য়া স্ত্র লাইসেন্স নবায়ন

admin

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬ | ১১:৪৭ পূর্বাহ্ণ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬ | ১১:৪৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটে কোন উপজেলায় কবে আ গ্নে য়া স্ত্র লাইসেন্স নবায়ন

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট জেলায় আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন কার্যক্রম। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এ উপলক্ষে জেলার ১৩টি উপজেলার জন্য পৃথক তারিখ, স্থান ও সময় নির্ধারণ করেছে জেলা প্রশাসন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট উপজেলা কার্যালয়ের পাশাপাশি জেলা প্রশাসকের কার্যালয় থেকেও লাইসেন্স নবায়নের সুযোগ থাকছে।

সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিসিয়াল মুন্সিখানা শাখা থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অস্ত্র আইন ম্যানুয়াল-১৯২৪-এর ৭৫ নম্বর বিধি এবং আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা-২০২৫-এর ৩১(ক) নম্বর বিধি অনুসরণ করে এ কার্যক্রম পরিচালিত হবে।

Manual6 Ad Code

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা সময়সূচি অনুযায়ী, ৬ ডিসেম্বর বালাগঞ্জ, ৭ ডিসেম্বর ফেঞ্চুগঞ্জ, ৮ ডিসেম্বর বিশ্বনাথ, ৯ ডিসেম্বর গোলাপগঞ্জ এবং ১০ ডিসেম্বর গোয়াইনঘাট উপজেলায় লাইসেন্স নবায়ন করা হবে। এসব উপজেলার সংশ্লিষ্ট উপজেলা ভূমি অফিস বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এছাড়া ১৩ ডিসেম্বর বিয়ানীবাজার, ১৪ ডিসেম্বর দক্ষিণ সুরমা, ২০ ডিসেম্বর জকিগঞ্জ, ২১ ডিসেম্বর কোম্পানীগঞ্জ, ২২ ডিসেম্বর ওসমানীনগর, ২৩ ডিসেম্বর কানাইঘাট এবং ২৪ ডিসেম্বর জৈন্তাপুর উপজেলায় লাইসেন্স নবায়নের কার্যক্রম চলবে। এসব ক্ষেত্রেও সংশ্লিষ্ট উপজেলা ভূমি অফিস অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নির্ধারিত সেবা পাওয়া যাবে।

Manual2 Ad Code

সিলেট সদর উপজেলার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন করা হবে ১৫ ও ১৭ ডিসেম্বর জালালাবাদ সেনানিবাসে। উপজেলা পর্যায়ে নির্ধারিত সব তারিখে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নবায়ন কার্যক্রম চলবে।

Manual7 Ad Code

অন্যদিকে, জেলার সব উপজেলার পিস্তল, রিভলবার, রাইফেল ও শটগানের লাইসেন্সধারীরা ১ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি ছুটির দিন ছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিসিয়াল মুন্সিখানা শাখায় লাইসেন্স নবায়ন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বন্দুক, শটগান ও রাইফেলের লাইসেন্স নবায়ন ফি নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। পিস্তল ও রিভলবারের ক্ষেত্রে ফি ২০ হাজার টাকা। নির্ধারিত ফির সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট ও ১০ শতাংশ আয়কর যুক্ত হবে। এসব অর্থ চালানের মাধ্যমে অনলাইনে যেকোনো তফসিলি ব্যাংকে জমা দিয়ে চালানের মূল কপি দাখিল করতে হবে।

লাইসেন্স নবায়নের সময় সংশ্লিষ্ট আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ পরিদর্শনের জন্য সঙ্গে রাখতে হবে। একই সঙ্গে মূল লাইসেন্স এবং সংশ্লিষ্ট থানা থেকে নেওয়া লাইসেন্সের প্রতিপাদন জমা দিতে হবে। তবে অস্ত্র ও গোলাবারুদ উপযুক্ত কর্তৃপক্ষের কাছে জমা থাকলে জমার রসিদ অথবা সাধারণ ডায়েরির (জিডি) কপি দাখিল করতে হবে।

Manual2 Ad Code

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, লাইসেন্সধারীর বয়স ৮০ বছরের বেশি হলে তাঁর লাইসেন্স নবায়ন করা হবে না। বয়স যাচাইয়ের জন্য জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। নির্ধারিত দিনে সংশ্লিষ্ট কার্যালয়ে সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে উপস্থিত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।

কোনো কারণে নির্ধারিত তারিখে লাইসেন্স নবায়ন করা সম্ভব না হলে ৩১ ডিসেম্বরের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিসিয়াল মুন্সিখানা শাখা থেকে নবায়নের সুযোগ থাকবে বলে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শেয়ার করুন