Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ানীবাজারের বালিঙ্গা খালে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগ

admin

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬ | ০৬:৪০ অপরাহ্ণ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬ | ০৬:৪০ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারের বালিঙ্গা খালে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগ

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজারের বালিঙ্গা খালে অবৈধভাবে মাছ শিকার চলছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। গত কয়েকদিন থেকে উপজেলার মুড়িয়া হাওর দিয়ে প্রবহমান এই খালে অবৈধভাবে বাঁধ দিয়ে তলদেশ শুকিয়ে মাছ শিকার চলছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। স্থানীয় প্রায় ৩ শতাধিক লোকের স্বাক্ষরসহ এ ধরনের একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী অফিসারের কাছে জমা দেয়া হয়েছে।

জানা যায়, দেশের অন্যতম মুড়িয়া হাওরের মৎস্য সম্পদের দ্বার উন্মোচন ও চাষাবাদের প্রতিবন্ধকতা দূর করতে সরকারি উদ্যোগে গত ২-৩ বছর থেকে খালটি খনন করা হচ্ছে। কিন্তু চলমান শুষ্ক মৌসুমে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে মাছ শিকার করছে। তারা খালের উপর আড়াআড়ি বাঁধ দেয়ার পাশাপাশি তলদেশ শুকিয়ে ফেলেছে। এতে মৌসুমী চাষাবাদের ব্যাপক ক্ষতি হচ্ছে। আবেদনে সাবেক ইউপি চেয়ারম্যান মো: আবুল খায়ের, অহিদুর রেজা, রুহুল আমিন, আলী খান, ইসলাম উদ্দিন, আব্দুল ওয়াহিদ মেম্বারসহ ৩১৩ ব্যক্তি স্বাক্ষর করেন।

Manual4 Ad Code

সূত্র জানায়, অভিযোগ প্রাপ্তির পর ইউএনও’র নির্দেশে সরজমিন তদন্তে ওই খালে ৮টি বাঁধ পাওয়া গেছে মর্মে দেখা এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়াও খালের প্রায় ২ কিলোমিটার অংশ যথাযথ উপায়ে খনন করা হয়নি বলে জানানো হয়। বিয়ানীবাজার উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি অফিসার মো: দেলোয়ার হোসেন ইউএনও কার্যালয়ে এমন প্রতিবেদন দাখিল করেন।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মজুমদার বলেন, দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

শেয়ার করুন