Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গল সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আ/ট/ক ১

admin

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ | ০৫:১৮ অপরাহ্ণ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬ | ০৫:১৮ অপরাহ্ণ

ফলো করুন-
শ্রীমঙ্গল সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আ/ট/ক ১

Manual2 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন মোঘলাবস্তি এলাকায় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টাকালে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Manual2 Ad Code

রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিজিবির নায়েক মো. দুলাল মিয়া সঙ্গীয় বিজিবি সদস্যদের নিয়ে শ্রীমঙ্গল থানাধীন ৭নং রাজঘাট ইউনিয়নের বিদ্যাবিল চা বাগান (মোঘলাবস্তি) এলাকায় সীমান্ত পিলার ১৯৩৮/১৮ এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী এলাকায় টহল ডিউটি পালনকালে দেখতে পান যে, একজন ভারতীয় নাগরিক দুইজন বাংলাদেশি নাগরিকের সহায়তায় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছে।

Manual2 Ad Code

এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির যতিন্দ্র বর্মনের স্ত্রী মিলান বর্মন (৫০) আটক করতে সক্ষম হন। এ সময় তাকে সহায়তাকারী অপর দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

Manual8 Ad Code

আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি গত ০১ বছর পূর্বে সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে দীর্ঘদিন ধরে বাংলাদেশে অবস্থান করছিলেন। পরবর্তীতে পলাতক দুই ব্যক্তির সহায়তায় পুনরায় অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। আটক ব্যক্তির নিকট বৈধ কোনো পাসপোর্ট ও ভিসা পাওয়া যায়নি। তবে তার নিজ নামীয় ভারতীয় আধার কার্ডের ফটোকপি উদ্ধার করা হয়।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে আটক ব্যক্তি ও পলাতক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল থানায় এজাহার দায়ের করিলে শ্রীমঙ্গল থানার ,এফআইআর নং-২১, তারিখ- ২৩ নভেম্বর, ২০২৬; ধারা- ৪, প্রবেশ নিয়ন্ত্রণ আইন, ১৯৫২ এবং বাংলাদেশ পাসপোর্ট আদেশ, ১৯৭৩-এর ১১(২) অনুচ্ছেদ অনুযায়ী; মামলা রুজু করা হয়।

মৌলভীবাজার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

Manual4 Ad Code

শেয়ার করুন