Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট ওসমানী বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণ জব্দ

admin

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ | ০৫:০৩ অপরাহ্ণ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৬ | ০৫:০৩ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট ওসমানী বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণ জব্দ

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমসের যৌথ অভিযানে ৮ যাত্রীর কাছ থেকে ১ কোটি ১৫ লাখ ৫৩ হাজার টাকার অপরিশোধিত স্বর্ণ (র-গোল্ড) জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সৌদি আরবের জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে এই স্বর্ণ জব্দ করা হয়।

Manual5 Ad Code

বিমানবন্দর সূত্র জানায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-২৩৬) ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এসময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও ওসমানী বিমানবন্দর কাস্টমসের সমন্বয়ে ফ্লাইটটিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ফ্লাইটে আসা ৮ যাত্রীর কাছ থেকে মোট ৬৮১ গ্রাম অপরিশোধিত স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৫ লাখ ৫৩ হাজার টাকা বলে জানায় কাস্টমস। পরবর্তীতে অভিযানের পর কাস্টমস কর্তৃপক্ষ ২ লাখ ৯১ হাজার ৯২৬ টাকা রাজস্ব আদায় করেছে।

Manual1 Ad Code

এনএসআই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে স্বর্ণ উদ্ধারে এনএসআই ও কাস্টমস যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে ৮ যাত্রীর কাছ থেকে এসব অপরিশোধিত স্বর্ণ জব্দ করা হয়। বিমানবন্দরে গোয়েন্দা নজরদারি ও কাস্টমসের তৎপরতার অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয় বলে জানায় এনএসআই।

Manual2 Ad Code

শেয়ার করুন