Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক পংকীসহ সিলেটে আটক ৮

admin

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩ | ০৬:০৭ অপরাহ্ণ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ | ০৬:০৭ অপরাহ্ণ

ফলো করুন-
মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক পংকীসহ সিলেটে আটক ৮

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীকে আটক করছে সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি দল।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে নগরীর ভাতালীয়াস্থ নিজ বাসা থেকে তাকে আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

Manual4 Ad Code

এদিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ (পিপিএম)।

Manual8 Ad Code

তিনি বলেন, এখন পর্যন্ত নাশকতা ও ভাঙচুরের অভিযোগে ৮ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

তিনি আরও বলেন, আটককৃতদের মধ্যে সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকিও রয়েছেন। বাকিদের মধ্যে বিএনপি এবং জামায়াতের লোকজনও রয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আব্দুল কাইয়ুম জালালী পংকী ছাড়াও আটককৃতদের মধ্যে রয়েছেন সিলেট জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ ও দক্ষিণ সুরমা উপজেলা যুবদল নেতা মোহাম্মদ আব্বাস। বাকিদের নাম পরিচয় জানা যায়নি।

Manual1 Ad Code

উল্লেখ্য, সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনে রয়েছে বিএনপি। গতকাল ২৮ অক্টোবর রাজধানীর নয়া পল্টনে মহাসমাবেশের কর্মসূচি ছিল। কিন্তু রাজধানীর জায়গায়-জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে দলটি। দলটির একদল কর্মী প্রধান বিচারপতির বাসভবনে হামলা, রাজারবাগ পুলিশ হাসপাতালে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় বলে পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

Manual3 Ad Code

কালকের সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন আরও ৪১ জন, ২০ জন আনসার সদস্য আহত হয়েছেন। এদিকে, বিএনপি বলছে তাদের সহস্রাধিক কর্মী আহত হয়েছেন।

সংঘর্ষের পর মহাসমাবেশ স্থগিত করে আজ রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি দেয় বিএনপি।

শেয়ার করুন